ঈশ্বরদীতে রেলের জমিতে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট বুধবার উচ্ছেদ করা হয়েছে। পশ্চিম রেলের পাকশী বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ইউনুছ আলী এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন।
ঈশ্বরদী জংশন স্টেশনের তত্ত্বাবধায়ক আব্দুর রহিম জানান, জংশন স্টেশনে যাত্রী সেবার মান ও সৌন্দর্য্য বৃদ্ধি, রেলগেট এলাকায় দুর্ঘটনা রোধ এবং যানজট নিরসনের উদ্দেশ্যে এই অভিযান পরিচালিত হয়। এসময় প্রায় ২০টি দোকান উচ্ছেদ করা হয়েছে।
অভিযানের সময় বিপুল সংখ্যক রেলওয়ে পুলিশ ও রেল নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ আরকেজি