চট্টগ্রাম প্রথম বিভাগ হকি শুরু কাল

 স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

১৫ দলের অংশগ্রহণে আগামীকাল মঙ্গলবার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে প্রথম বিভাগীয় হকি লিগ। অংশগ্রহণকারী দলগুলো খেলবে চার গ্রুপে বিভক্ত হয়ে। গ্রুপ লিগের পর ৪ গ্রুপের শীর্ষ স্থানীয় চার দলকে নিয়ে হবে সুপার ফোর পর্ব। এ পর্বের সর্বাধিক পয়েন্ট অর্জনকারী দলটি হবে চ্যাম্পিয়ন। সর্বমোট খেলা হবে ২৭টি। স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি প্রত্যেক দল ৪ জন করে জেলার বাইরের খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করতে পারবে। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে ফ্লাড লাইটে প্রতিদিন খেলা হবে ২টি করে।

স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি

চট্টগ্রামপর্বের ফাইনাল আজ

বাঁশখালী ও আনোয়ারা উপজেলা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি চট্টগ্রাম জেলা পর্যায়ের ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে। চট্টগ্রামের হালিশহরস্থ জেলা পুলিশ লাইন মাঠে আজ সোমবার সকাল ১০টায় খেলাটি শুরু হবে।

চট্টগ্রামে চুকবল লিগ শুরু

চট্টগ্রামে চুকবল লিগে শুভ সূচনা করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনে অনুষ্ঠিত খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ২২-১৩ পয়েন্টের ব্যবধানে বর্তমান চ্যাম্পিয়ন ফিরিঙ্গী বাজার লাকী স্টার ক্লাবকে পরাজিত করে।