‘শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৭টি মেশিন স্থাপনের মধ্য দিয়ে এর  নিরাপত্তা ব্যবস্থা এখন আন্তর্জাতিক মানদণ্ডে উত্তীর্ণ হয়েছে। 
 
বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় এই প্রথমবারের মত স্থাপনকৃত ইডিএস এর ইন্সটলেশন ও ট্রায়াল কার্যক্রম পর্যবেক্ষণকালে এ কথা বলেন। 
 
তিনি বলেন, মেশিন স্থাপনের মধ্য দিয়ে যুক্তরাজ, ইউরোপীয় ইউনিয়নের দেশসহ সর্বত্র নিরাপদে পণ্য ও যাত্রী পরিবহন নিশ্চিত হবে এবং এ বিমানবন্দর থেকে সরাসরি কার্গো পণ্য পরিবহনে যুক্তরাজ্য, জার্মানী ও অস্ট্রেলিয়ার আরোপকৃত অস্থায়ী নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার করা হবে।
 
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব এস এম গোলাম ফারুক, সিভিল এভিয়েশনের নতুন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাঈম হাসান, বিমান বোর্ডের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) এনামুল বারী, বাংলাদেশ বিমানের এমপি মোসাদ্দেক আহমেদ, সিভিল এভিয়েশনের মেম্বর (অপারেশন) এয়ার কমোডর মুস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।  
 
ইত্তেফাক/ইউবি