কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসির বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা

 
টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. মোহীত উল আলমের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
 
ময়মনসিংহ ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. নুরুল বাকী খান বাদী হয়ে এ মামলা করেন। বাদীর আইনজীবী অ্যাডভোকেট মোজাখ্খির হোসাইন জাকির বুধবার বিষয়টি নিশ্চিত করেন।
 
মামলার বিবরণে জানা যায়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. মোহীত উল আলম ২০১৩ সাল থেকে ২০১৭ সালের ১০ আগস্ট পর্যন্ত দায়িত্ব পালনকালে তিনি পাঁচ কোটি ১২ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়।
 
ইত্তেফাক/ আরকেজি