জাপানের সঙ্গে ভাল ফল চায় বাংলাদেশ

উত্তর কোরিয়ার বিপক্ষে বড় হারে সতর্ক বাংলাদেশ কিশোরী ফুটবল দল। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন উত্তর কোরিয়াকে মোকাবেলা কঠিন হবে সেটা অনুমেয় ছিল| তবে ৯-০ ব্যবধানের হারটা হয়তো কল্পনায় ছিল না। এবার আরেক শক্তিশালী দল জাপানকে মোকাবেলা করতে হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলকে। আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় থাইল্যান্ডের চোনবুরির ইনস্টিটিউট অব ফিজিক্যাল এডুকেশন ক্যাম্পাসে হবে এই ম্যাচ|
IMG0
এই ম্যাচকে সামনে রেখে সুনির্দিষ্ট কোনো ফলের কথা বলছেন না দলের কোচ ও অধিনায়ক। দুজনই বলছেন সেরাটা খেলতে পারলে ভাল একটা ফল পাওয়া সম্ভব। বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘আমাদের দলের সবাই শারিরীকভাবে সুস্থ এবং দলে কোনো ইনজুরি সমস্যা নেই। আগামীকাল সবাই সেরাটা দিয়ে খেলার চেষ্টা করবে। যদি তারা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে তবে আমরা জাপানের বিপক্ষে ভাল একটা ফল পাব।’
 
দলের অধিনায়ক কৃষ্ণা রানী সরকার বলেন, ‘গত ম্যাচে আমাদের অনেক ভুল ছিল। কিন্তু জাপানের বিপক্ষে ভাল ফল পেতে আমরা নিজেদের সেরাটা খেলতে সর্বোচ্চ সচেষ্ট থাকব।’
 
ইত্তেফাক/কেআই