দুইদিনের সফরে ভারতে জাপানের প্রধানমন্ত্রী

ভারত-জাপান সম্পর্ক নতুন মাত্রা দিতে দুইদিনের সফরে গতকাল ভারতে পৌঁছেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনঝো অ্যাবে। আশা করা হচ্ছে, তার এই সফরের মধ্য দিয়ে নয়াদিল্লী টোকিওর কাছ থেকে প্রথম প্রতিরক্ষা ক্রয় চূড়ান্ত করবে।
  
সফরকালে যে বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে তারা মধ্যে রয়েছে, দুই দেশ এশিয়া ও আফ্রিকার দেশসমূহে বড় বড় অবকাঠামো উন্নয়নে একসঙ্গে কাজ করবে। ভারতের তরফ থেকেও জাপানের পরমাণু সংস্থাগুলোর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়েছে। তবে সবচেয়ে যে বিষয়টি বেশি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে তা হচ্ছে জাপান চাচ্ছে ভারতের সঙ্গে উন্নত প্রতিরক্ষা সম্পর্ক গড়ে তুলতে। যাতে করে উত্তর কোরিয়ার বিপরীতে তারা কি করতে পারে সে ব্যাপারে একটা কৌশলগত পার্টনারের খোঁজ করা। 
 
আশা করা হচ্ছে, দুই দেশ তাদের মাঝে প্রতিরক্ষা এবং পরমাণু প্রযুক্তির মাধ্যমে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে দিবে। তবে বর্তমানে কোরীয় সংকট এখন জাপানের কাছে একটা বড় ধরনের মাথা ব্যথার কারণ। কারণ জাপান যুক্তরাষ্ট্রের পক্ষ নেওয়ায় যে কোন সময় উত্তর কোরিয়ার ক্রুদ্ধ রোষানলে পড়তে পারে। আর সে চিন্তা থেকেই জাপান ভারতের সঙ্গে তার কৌশলগত সম্পর্ক আরো গভীরে নিয়ে যেতে চায়। টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি। 
 
ইত্তেফাক/সাব্বির