‘সমালোচনা থামাতে হলে রান করতে হবে’

আগামী ১৬ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকায় উড়াল দেওয়ার আগে বাংলাদেশের কোনো অনুশীলন নেই। যারা করছেন নিজের ইচ্ছায়। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে স্বেচ্ছায় অনুশীলনে আসা ক্রিকেটারদের দলে সৌম্যও ছিলেন। সেখানে ব্যক্তিগত ক্যারিয়ার ও দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে কথা বলেন।
 
তিনি বলেন, ‘ভালো করলে সবাই বাহাবা দেবে। খারাপ করলে পেছনে কথা বলবে। কথা বলার অধিকার সবারই আছে। তাদের থামানোর একটাই উপায়, আমাকে রান করতে হবে।’
 
দক্ষিণ আফ্রিকার কন্ডিশনটা উপমহাদেশের দলগুলোর জন্য কঠিন। সেটা জেনেও সুযোগকে কাজে লাগাতে প্রত্যয়ী সৌম্য। তিনি বলেন, ‘কঠিনের মধ্যে ভালো করলে নিজের মধ্যে অন্য রকম তৃপ্তি কাজ করবে। ওদের কন্ডিশনে ভালো করার মজা আলাদা থাকবে। চেষ্টা করব ওখানে ভালো কিছু করার আর পেছনের ম্যাচগুলো ভুলে যাওয়ার।’
 
ইত্তেফাক/কেআই