নববধূ ফাতেমা (১৮) বেগমকে গলা কেটে হত্যার পরে স্বামী আত্মহত্যার চেষ্টা করেন। বগুড়ার কলোনি চকফরিদ প্রামাণিক পাড়ায় বুধবার সকালে এ ঘটনা ঘটে।
ফাতেমার স্বামী সুজনকে আটক করে শহীদ জিয়া মেডিকেলে ভর্তি করেছে বগুড়া সদর থানা পুলিশ। প্রায় মাস খানেক আগে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়।
তবে হত্যার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ফাতেমা নাটোরের সিংড়া উপজেলার শালমারা গ্রামের তোজাম্মেলের মেয়ে।
ইত্তেফাক/ আরকেজি