ওয়াশিংটনের এক উচ্চ বিদ্যালয়ে গুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক উচ্চ বিদ্যালয়ে আততায়ীর গুলিতে ১জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩জন। ওয়াশিংটন স্টেটের স্পোকেইনের রকফোর্ডের উচ্চ বিদ্যালয়টির নাম ফ্রিম্যান হাই স্কুল।

ওয়াশিংটনের ফায়ার সার্ভিস অফিস সূত্রে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

বিদ্যালয় কর্তৃপক্ষ এক টুইটে জানিয়েছে, কিভাবে এবং কে গুলি করেছে তা এখনি বলা যাচ্ছে না।কারণ, এ সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে স্কুল বন্ধ করা হয়নি।

অ্যানি ব্যাক্সটার নামে এক অভিভাবক যে ওই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর বোন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গুলির সময় শিক্ষার্থীরা ভয়ে দৌড়ে বিদ্যালয় কক্ষের অভ্যন্তরে প্রবেশ করে। তখন সময় প্রায় সোয়া ১০। তখন ক্লাস শুরু হওয়ার সময় হয়েছিল।

ইত্তেফাক/নূহু