কচুয়ায় ভারী বর্ষণে রাস্তার অবস্থা বেহাল, জনদুর্ভোগ


কচুয়ায় অবিরাম ভারী বর্ষণে রাস্তা ভেঙে বেহাল হয়ে পড়েছে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় জনদুর্ভোগ চরমে উঠেছে।

এবার বৃষ্টিতে উপজেলা প্রায় সব জায়গায় বন্যা হয়েছে। গত দুই তিনদিন ধরে ভারী বৃষ্টির ফলে স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। এভাবে বর্ষণ অব্যাহত থাকলে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা আরো চরম রূপ ধারণ করবে। প্রবল বৃষ্টির ফলে বেশ কিছু রাস্তা যান চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। রাস্তা কোথাও কোথাও হাঁটু পানিতে ডুবে আছে।

কচুয়া-ঢাকা সড়কে কচুয়া-বাঁচাইয়া অংশে যানবাহন চলাচলে ব্যাঘাত হচ্ছে। কচুয়া-হাজিগঞ্জ সড়কের কচুয়া-কালোচো ব্রিজ পর্যন্ত রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কচুয়া-নবাবপুর রাস্তার কচুয়া কড়ইশ পশ্চিমপাড়া অংশে গর্ত সৃষ্টিসহ খানাখন্দে ভরা।

সাচার বাজার হতে রাগদৈল রাস্তারও করুণ দশা। কচুয়া-কৈলাইল রাস্তাটির কচুয়া অংশ দীর্ঘদিন মেরামত না হওয়ায় এটির অস্তিত্বও ধ্বংসের পথে। টানা বৃষ্টির কারণে কচুয়ার প্রায় সকল রাস্তার অবস্থা একই।

ইত্তেফাক নূহু