মিয়ানমারে রোহিঙ্গা নিধন বন্ধে ব্যর্থতার পরিচয় দিয়েছে জাতিসংঘ

 
মিয়ানমারে রোহিঙ্গ নিধন বন্ধ করতে জাতিসংঘ ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছে দুটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। মঙ্গলবার নিউ ইয়র্কের জাতিসংঘ সদরদপ্তরে হিউম্যান রাইটস এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক যৌথ সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে। সংগঠন দুটি অভিযোগ করে, জাতিসংঘ এই বিষয়টিকে সম্পূর্ণ অবজ্ঞা করছে। জাতিসংঘে হিউম্যান রাইটস ওয়াচের পরিচালক  লুইস চারবোনিউ বলেন, মিয়ানমারে যেভাবে প্রাণহানি ঘটছে এবং গ্রামের পর গ্রাম জ্বলছে তা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ।IMG0
 
এমন একটি বিষয়ে নিরাপত্তা পরিষদের কোনো অজুহাত দাঁড় করানোর সুযোগ নেই। সেখানে যে এমনটা ঘটতে যাচ্ছে তা নিরাপত্তা পরিষদের আরো অনেক আগেই দেখা দরকার ছিল। ২০০৬ সালেও রোহিঙ্গাদের বিরুদ্ধে এই ধরনের সহিংসতা ঘটছে বলে জানান চারবোনিউ। অ্যামনেস্টির জরুরি সহায়তাবিষয়ক পরিচালক তিরান হাসান বলেন, বার্মিজ কর্তৃপক্ষ মিয়ানমারকে রোহিঙ্গাশূন্য করতে চায়। খবর নিউ ইয়র্ক টাইমসের।
 
ইত্তেফাক/এমআর