শ্রীমঙ্গলে ইশকুল বইমেলা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): রবিবার শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বইমেলায় বারই, কালো, দ্যু, প্রতিভা প্রকাশ ও সপ্তডিঙ্গার পাঁচটি স্টলে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা দলে দলে ভিড় করেছে। কেউ বই হাতে নিয়ে পড়ছে, কেউ বা দেখছে নানান ছবি, কেউবা কিনছে ছড়া বা গল্পের গ্রন্থ। ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী জানান, খুবই অল্প সময়ের মধ্যে মেলাটির আয়োজন করা হলেও স্বল্প পরিসরে শিশুরা অনেক উত্সাহ পেয়েছে      —ইত্তেফাক