সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরপাড়ে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে দুই বৃদ্ধা নিহত হয়েছেন।বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
তারা হলেন- উপজেলার মজুমদারি গ্রামের মৃত জমিনি দেবের স্ত্রী কুমেদিনী (৭০) ও গোবিন্দনগর গ্রামের মৃত বীরেন্দ্র দাসের স্ত্রী স্মরণ বালা (৭২)।
পুলিশ জানায়, কুমেদিনী ও স্মরণ বালা বয়স্ক ভাতা তুলতে অটোরিকশাযোগে সোনালী ব্যাংকে যাচ্ছিলেন । করচার হাওরপাড়ে গেলে রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পাড়ে যায়।
এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
বিশ্বম্ভরপুর থানার ওসি মোল্লা মনির হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/ আরকেজি