অস্ট্রেলিয়া সিরিজে ঢাকার মাঠ ছিল ‘নিম্ন মানের’

গত মাসে ঢাকায় অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্টে হারায় অস্ট্রেলিয়া। বাংলাদেশের ২০ রানে জয় পাওয়া এই ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের আউট ফিল্ডকে নিম্ন মানের বলে অভিহিত করলেন আইসিসির রেফারি।
 
আইসিসির পিচ ও আউট ফিল্ড বিধি-৩ এর আওতায় ম্যাচ রেফারি জেফ ক্রো এই প্রতিবেদন আইসিসির কাছে জমা দেয়| প্রতিবেদনে আউট ফিল্ডের মান নিয়ে উদ্বেগও প্রকাশ করা হয়| এই প্রতিবেদন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দেওয়া হয়েছে। একইসঙ্গে এ বিষয়ে জবাব দিতে বিসিবিকে ১৪ দিন সময় দেওয়া হয়েছে।
 
উল্লেখ্য, এক দশকের বেশি সময় পর অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে সম্প্রতি দুই ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয়। গত ২৭-৩০ আগস্ট প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারায় বাংলাদেশ। এরপর চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে ৭ উইকেটে হেরে যায় বাংলাদেশ। ফলে সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হয়েছে।
 
ইত্তেফাক/কেআই