আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মোহন মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। মোহন কুমিল্লার বুড়িচং উপজেলার শফিক মিয়ার ছেলে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. আব্দুস সাত্তার জানান, চট্টগ্রাম থেকে কর্ণফুলি এক্সপ্রেস বিকেলে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। ওই ট্রেনের ছাদে মোহন নামে এক যুবক বসেছিল। ট্রেনটি আখাউড়া রেলওয়ে স্টেশনে ঢোকার পথে মোহন নামার চেষ্টা করে। নামার সময় ভারসাম্য রক্ষা করতে না পেরে সে ট্রেনের নিচে পড়লে হাত কেটে যায়।
সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ব্রাহ্মণবাড়িয়া নেয়ার পর তার মৃত্যু হয়।
ইত্তেফাক/ আরকেজি