সাঘাটা উপজেলার ৬নং ঘুড়িদহ ইউপির স্থগিত নির্বাচন আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচন সম্পন্ন করার বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসারের পক্ষ থেকে ইতিমধ্যেই গণ বিজ্ঞপ্তি প্রকাশ ও নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদেরকে অবিহিত করা হয়েছে।
জানা যায়, ওই ইউনিয়নে সীমানা নির্ধারণের মামলায় উচ্চ আদালতের আদেশ অনুযায়ী নির্বাচনে কোন বাধা নেই। তাই নির্বাচন কমিশন ওই ইউনিয়নে সাধারণ নির্বাচন সম্পন্ন করতে আগামী ২৪ সেপ্টেম্বর ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেছে।
ফলে গত ১৭ এপ্রিল ঘোষিত তফসিল অনুযায়ী ২৩ মের নির্বাচনে যেসব প্রার্থী ছিলেন শুধু তাদের প্রার্থীতা ঠিক রেখে পরিবর্তিত তারিখ ২৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
সাঘাটা উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার আশিকুর রহমান নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/ আরকেজি