নীলফামারীতে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, আহত ২৫

 
নীলফামারীর দেওনাই নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। ডোমার উপজেলার শেওটগাড়ি হাজিপাড়া এবং সদর উপজেলার সবুজ পাড়া গ্রামবাসীর মধ্যে বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দুই গ্রামবাসীর দাবি নদীটি তাদের এলাকার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
 
জানা যায়, সবুজপাড়া গ্রামের লোকজন নদীতে মাছ ধরতে গেলে শেওটগাড়ি হাজিপাড়া গ্রামের লোকজন বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে ২৫ জন আহত হন।
 
সবুজপাড়া মৎস্য চাষি সমবায় সমিতির সদস্যরা বলেন, নদীটি আমাদের এলাকায়। আমরা এখানে মাছ ছেড়েছি। তাই আমরা অন্য কাউকে এখানে মাছ ধরতে দিব না।
 
হরিণচড়া ইউপি চেয়ারম্যান মো. আজিুল ইসলাম জানান, নদীটি  শেওটগাড়ি হাজিপাড়া হয়ে লক্ষ্মিছাপ ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। এই নদীতে মাছ ধরার অধিকার সবার আছে।
 
ডোমার থানার ওসি মো. মোকছেদ আলী জানান, একজনকে আটক করা হয়েছে।
 
 
ইত্তেফাক/ আরকেজি