ময়মনসিংহে ছাত্রলীগের দু’গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২

ময়মনসিংহ শহরের বাউন্ডারি রোড়ে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছে। আহত রাব্বি ও আতিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালের ৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

কোতয়ালী থার ওসি কামরুল ইসলাম জানান, একটি মোবাইলকে কেন্দ্র করে ছাত্রলীগের অনি ও খোকন গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এতে সাময়িক উত্তেজনা এবং এলাকায় পরিস্থিতি থমথমে হয়।

পুলিশ জানায়, পরিস্থিতি এখন স্বাভাবিক। দুই গ্রুপ থানায় এসে আপোষ নামা দিয়ে গেছে।

ইত্তেফাক/নূহু