নানা সমস্যায় শামসুননাহার হালিম বিদ্যালয়

স্বরূপকাঠির শামসুননাহার হালিম মাধ্যমিক বিদ্যালয়টি নানা সমস্যায় জর্জরিত। সংস্কারের অভাবে বিদ্যালয়ের একমাত্র টিনসেড ঘরটি পিছনের টিনের চালা সম্প্রতি ভেঙে গেছে। ফলে স্কুলের বারান্দায় চলছে পাঠদান।

উপজেলার সোহাগদল ইউনিয়নের বরছাকাঠি গ্রামের সমাজসেবী আলহাজ আব্দুল হালিম নিজস্ব অর্থায়নে ২০০০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ২০০৪ সালে স্কুলটি জুনিয়র বিদ্যালয় হিসেবে শিক্ষা বোর্ডের স্বীকৃতি লাভ করে। ২০১০ সালে জুনিয়র বিদ্যালয় হিসেবে একজন প্রধান শিক্ষক, শরীরচর্চা শিক্ষকসহ পাঁচজন সহকারী শিক্ষক ও দু’জন কর্মচারী এমপিওভুক্ত হয়। ২০০৯ সালে নবম ও দশম শ্রেণি(মাধ্যমিক বিদ্যালয়) হিসেবে শিক্ষা বোর্ডের স্বীকৃতি পায়। তিনজন খণ্ডকালীন শিক্ষক দিয়ে কোনোমতে জোড়াতালি দিয়ে চলছে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম। এমপিওভুক্ত শরীরচর্চা শিক্ষকের পদটি বর্তমানে শূন্য রয়েছে। বিদ্যালয়ে প্রায় ২’শ শিক্ষার্থী থাকলেও শিক্ষক স্বল্পতার কারণে সুষ্ঠুভাবে পাঠদান ব্যাহত হচ্ছে। এছাড়াও বিদ্যালয়টিতে নেই কোনো পাঠাগার। খেলার মাঠ থাকলে তা নিচু হওয়ায় বছরের প্রায় ছয় মাস থাকে পানির নিচে। বিশুদ্ধ পানীয়জলের নেই কোনো সুব্যবস্থা। রয়েছে আসবাবপত্রের সংকটও।

প্রধান শিক্ষক মো. মাহফুজুর রহমান বলেন, দ্বিতল একাডেমিক ভবন নির্মাণ, শিক্ষক সংকটের সমাধান এবং মাঠ ভরাটে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

ইত্তেফাক/নূহু