তিনবছর পর কলকাতায় ধরা পড়লেন পশ্চিমবঙ্গের আলোচিত খাগড়াগড় বিস্ফোরণের অন্যতম আসামি বুরহান শেখ। তিনি ঢাকার হলি আর্টিজানে হামলায়ও সন্দেহভাজন। গতকাল বৃহস্পতিবার কলকাতার শিয়ালদা স্টেশনের কাছে বি বি গাঙ্গুলি স্ট্রিট থেকে তাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)। আজ শুক্রবার তাকে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সির (এনআইএ) হাতে তুলে দেওয়া হবে।
জানা গেছে, খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের পর বুরহানের গোঁফদাড়িসহ একটি ছবি প্রকাশ্যে আসায় পুলিশের নজর এড়াতে তিনি ‘ক্লিন শেভড’ হয়ে যান। তিনি মুর্শিদাবাদের রানিতলায় আত্মগোপন করেছিলেন। ২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর থেকেই বুরহান পলাতক ছিলেন।
ইত্তেফাক/সেতু