মোবাইল টাওয়ার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

 
সিরাজগঞ্জের কামারখন্দে রবি কোম্পানির মোবাইল টাওয়ার থেকে পড়ে মুকুল হোসেন (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার ভদ্রঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানান, ভদ্রঘাট বাজার এলাকায় সুমন চৌধুরীর ভাড়া ভবনে রবি কোম্পানির টাওয়ারে কাজ করছিলেন মুকুল। এ সময় হঠাৎ করে সিকিউরিটি বেল্ট ছিঁড়ে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করার পর মারা যান তিনি।
 
কামারখন্দ থানার ওসি আবু ওবাইদা খান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মুকুল রংপুরের পীরগঞ্জ উপজেলার পার্বতীপুর গ্রামের মঞ্জুর ছেলে।
 
ইত্তেফাক/জামান