ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সরাতৈল নামকস্থানে ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছে। এ ঘটনায় তিন জন আহত হয়েছে। শুক্রবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক ভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আছাবুর রহমান জানান, সকালে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সরাতৈল নামকস্থানে উত্তরবঙ্গগামী মালবাহী একটি ট্রাককে পেছন দিক দিয়ে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক নিহত হয়। এ ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআর