দিনাজপুরে বিভিন্ন মামলার ৪০ আসামি গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার

দিনাজপুরে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৪০ জন আসামিকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। 
 
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক ৪০ জন আসামিকে গ্রেফতার করেছে। এর মধ্যে ১১ জন মাদক মামলার আসামি রয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা, ২৯ বোতল ফেন্সিডিল, ৯৫০ গ্রাম গাঁজা ও ৯ লিটার চোলাই মদ, হেরোইন ৪ গ্রাম উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট থানায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে আটক ৪০ জনকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। বাসস।
 
ইত্তেফাক/এমআই