কুষ্টিয়ার ভেড়ামারায় বৃহস্পতিবার রাতে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। তিনি ভারতের ঝাড়খান্ড প্রদেশের রাচী জেলার রাতু থানার গুড়ু পোস্টের হ্যাথা এলাকার জগলাল লহড়ার ছেলে।
ভেড়ামারা থানার ওসি আমিনুল ইসলাম জানান, খুদ্দু লহড়া নামে এক ভারতীয় নাগরিক উপজেলার শাপলা চত্বর এলাকায় বৃহস্পতিবার রাতে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিলেন। তার কাছে কোনো পাসপোর্ট এবং ভিসা পাওয়া যায়নি।
অনুপ্রবেশের অপরাধে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার সকালে তাকে কোর্টে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ আরকেজি