কিশোরী বান্ধবীকে হামলার অপরাধ প্রমাণিত হওয়ায় ৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে বায়ার্ন মিউনিখে খেলা ফ্রান্স জাতীয় দলের উইঙ্গার কিংসলি কোম্যানকে। গত বছর বান্ধবীকে আক্রমণ করেছিলেন তিনি। নিজ বাসভবনে মডেল সেফরা গয়জনানকে আক্রমণের ঘটনায় আদালতে দোষী সাব্যস্ত হন তিনি।
মেয়াক্সের আদালতের বিচারক দীর্ঘ শুনানি শেষে তাকে ৫০০০ ইউরো জরিমানা করেন। প্যারিস সেন্ট জার্মেইন ও জুভেন্টাসের সাবেক এই ফুটবল তারকার বিপক্ষে অনুষ্ঠিত শুনানিতে সাবেক ওই বান্ধবী হাজির ছিলেন।
IMG0
একই অপরাধে কোম্যানকে এর আগে গ্রেফতারও করা হয়েছিল। তবে কোম্যান জানিয়েছেন, তার বান্ধবী ইনস্ট্রাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন, যাতে তিনি মেজাজ হারিয়ে বান্ধবীকে লাঞ্চিত করেন।
ইত্তেফাক/কেআই