সাভারে বাস চাপায় যুবদল নেতা নিহত

 
সাভারে যাত্রীবাহী বাস চাপায় তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবদল কমিটির সহ-সভাপতি লালন হাওলাদার রাজন (৩০) নিহত হয়েছেন । তিনি জয়নাবাড়ী এলাকার ওলিউল্লাহ হাওলাদারের ছেলে।  
বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজান এবং  সহ-সম্পাদক হাসান মিয়া মোটরসাইকেলেযোগে ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল দিয়ে যাওয়ার সময় গাবতলী থেকে ছেড়ে আসা একটি নৈশ কোচ তাদের চাপা দেয়। বাসটি আটক করা যায়নি।
 
পরে পথচারীরা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজনকে মৃত ঘোষণা করেন। আহত হাসান মিয়া চিকিৎসাধীন রয়েছেন।
 
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, এ ঘটনায় মামলা  করা হয়েছে।
 
ইত্তেফাক/ আরকেজি