শেহজাদ ঝড়ে পাকিস্তানের সংগ্রহ ১৮৩

আহমেদ শেহজাদের ঝড়ো ব্যাটিংয়ে বিশ্ব একাদশের বিপক্ষে তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে ১৮৩ রান করেছে পাকিস্তান। শুক্রবার টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বিশ্ব একাদশ অধিনায়ক ফাফ ডু প্লেসিস।
 
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরুতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত ব্যাটিং করে পাকিস্তান। বিশেষ করে আহমেদ শেহজাদের ৮৬ রানের ব্যাটিং খেলার আকর্ষণকে অনেকখানি বাড়িয়ে দিয়েছে। ৫৫ বল থেকে ৮ চার ও ৩ ছক্কার মারে এ রান সংগ্রহ করেন তিনি। অন্য ব্যাটসম্যানদের মধ্যে বাবর আজম করেন ৪৮ রান।
 
পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর মিশন হিসেবে আইসিসির আয়োজনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বিশ্ব একাদশ। প্রথম দুই ম্যাচ শেষে ১-১ এ সিরিজ সমতায় থাকায় শেষ ম্যাচটি হয়ে গেছে অঘোষিত ফাইনাল। এই ম্যাচে যারা জিতবে সিরিজ হবে তাদেরই।
 
ইত্তেফাক/কেআই