নদীতে প্রচণ্ড স্রোত, ছুটির দিন, ফেরি সংকট এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে অতিরিক্ত যানবাহন আসায় রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় চার কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়।
শুক্রবার সন্ধ্যায় যানবাহনের লম্বা লাইন ফেরি ঘাট ছেড়ে মহাসড়কের গোয়ালন্দ ফিড মিলের কাছে চলে যায়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া অফিস জানায়, ভরা নদীর কারণে এখনো প্রচণ্ড স্রোত রয়েছে। যে কারণে স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ সময় লাগছে একটি ফেরি নদী পাড়ি দিতে। এছাড়া দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যে পরিমান ফেরি থাকা প্রয়োজন, তা থেকে বর্তমানে অনেক কম রয়েছে। এদিকে ছুটির দিন এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে অতিরিক্ত যানবাহন আসায়
সন্ধ্যায় চার কিলোমিটার এলাকাজুড়েই লম্ব লাইন দেখা যায়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ম্যানেজার শফিকুল ইসলাম জানান, ফেরি স্বল্পতার পাশাপাশি নদীতে এখন প্রচণ্ড স্রোত থাকায় স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দ্বিগুন সময় লাগছে।
এছাড়া প্রয়োজন মাফিক ফেরি না থাকায় যানবাহন পারাপার অনেকটা ব্যাহত হচ্ছে। তবে যে কটি ফেরি রয়েছে এসব সচল রেখে সার্বক্ষণিক যানবাহন পারাপার করা হচ্ছে।
ইত্তেফাক/ আরকেজি