মাধবপুরে দুর্বৃত্তদের হাতে ব্যবসায়ী নিহত

 
মাধবপুরে দুর্বৃত্তদের হাতে কামরুল ইসলাম সোহাগ নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।পুলিশ শুক্রবার সকালে লাশ উদ্ধার করে  হবিগঞ্জ সদর  হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
পুলিশ জানায়, উপজেলার  ইটাখোলা গ্রামের মৃত মাসুক মিয়ার ছেলে সোহাগ (৩০) নোয়াপাড়া বাজারের একজন ব্যবসায়ী । বৃহস্পতিবার রাতে ঢাকা-সিলেট রেল লাইনের পাশে মাদারগড়া এলাকায়   মাথা ও পায়ে আঘাত প্রাপ্ত অবস্থায় সোহাগকে পড়ে থাকতে দেখে  স্থানীয় লোকজন তাকে মাধবপুর হাসপাতালে  নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন । খবর পেয়ে শুক্রবার সকালে এস আই আ. সাত্তার লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে পাঠিয়েছেন ।
 
সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম রাজু আহমেদ জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত  কোন এজাহার দেওয়া হয়নি। তবে হত্যাকাণ্ডের সঠিক রহস্য  উন্মোচন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে ।
 
ইত্তেফাক/ আরকেজি