মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবার ক্ষেপেছেন অন্যতম প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ইএসপিএনের ওপর। তিনি বলেছেন, রাজনীতি করার জন্য টেলিভিশন চ্যানেলটিকে বড় ধরনের মূল্য দিতে হচ্ছে। অনেক মানুষই এখন টিভি চ্যানেলটি থেকে দূরে সরে যাচ্ছেন।
IMG0
তাদের মিথ্যা তথ্যের জন্য ক্ষমা চাওয়া উচিত বলেও মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প। গতকাল শুক্রবার এক টুইটার বার্তায় এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেন ট্রাম্প। সম্প্রতি ইএসপিএনের উপস্থাপক জেমিলি হিল ট্রাম্পকে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী বলে উল্লেখ করেন। সিএনএন।
ইত্তেফাক/সেতু