এনটিভিতে আজ দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘অন্ধকারের সুর’। আকরাম খানের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় এতে অভিনয় করেছেন নওশীন নাহরীন, আরমান পারভেজ মুরাদ, দীপা খন্দকার, শাহেদ আলী সুজন প্রমুখ। শশী পিএইচডি শেষ করে সদ্য দেশে ফিরেছে।
কথা ছিল দেশে ফিরেই প্রেমিক পার্থকে বিয়ে করবে। পার্থ ভাস্কর্য শিল্পী। একটুও বৈষয়িক না। বিয়ে নিয়েও ছিল তার স্পষ্ট মত। বিবাহে জড়ালে সংসারের দায়িত্ব নিতে হবে তাতে আর শিল্প সৃষ্টি হবে না। শশী আজ নিজেই প্রতিষ্ঠিত হয়েছে। সংসারের দায়িত্ব একাই কাঁধে নিতে পারবে।
শুধু তার স্বপ্ন পার্থকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া। কিন্তু কানাডায় প্রায় ৬ মাস ধরে শশী কোনোভাবেই পার্থর সাথে যোগাযোগ করতে পারছিল না। মোবাইল বন্ধ, ফেসবুক, ইন্টারনেটেও সে অনুপস্থিত। অস্থির হয়ে শশী ছুটে এসেছে দেশে। হণ্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে পার্থকে। কিন্তু পরিবার, বন্ধু-বান্ধব কেউ খোঁজ দিতে পারছে না তার।
ইত্তেফাক/আনিসুর
ইত্তেফাক/আনিসুর