ভোট...

ইরশাদ জামিল

 

আক্ষেপে কয় মদইন্না আজ

কত্তোমজা ভোট গো..

ভোট আসলেই কত্তো নাটক!

কত্তোরকম জোট গো!

 

আপনারে কয় আপনি চেতা

ভোট দিমু নাই তেমুন নেতা..

 

ক্ষেমতালড়াই কী ভয়ানক!

ভয়ে কাঁপে ঠোঁট গো,

মানকাচিপায় চোখে ধাঁধা

অন্তরে পাই চোট্ গো....

 

রংপুর