নন্দীগ্রামে ইয়াবাসহ গ্রেফতার ২

 
বগুড়ার নন্দীগ্রামে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- রফিকুল ইসলাম (৪৭) ও মোমিন হোসেন (২৬)। 
 
শাহজাহানপুর উপজেলার খাদাশ পশ্চিম পাড়া গ্রামের মৃত ওয়াহেদ আলী ছেলে রফিকুল ইসলাম ও নন্দীগ্রাম উপজেলার মুরাদপুর রাজবাড়ী গ্রামের মকবুল হোসেনের ছেলে মোমিন হোসেন। 
 
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার রাতে উপজেলার খেংশহর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। 
 
তিনি আরও জানান, পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে। এই উপজেলাকে মাদক মুক্ত উপজেলা হিসেবে উপহার দিতে চান। 
 
এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।  
 
ইত্তেফাক/কেকে