দিনাজপুর অফিস
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বাংলা ১৪২৬ সালের বার্ষিক নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত জাহানী-তহিদুল প্যানেল অধিকাংশ পদে জয়ী হয়েছে। শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত জাহানী-তহিদুল প্যানেলের বর্তমান সভাপতি মো. নুরুজ্জামান জাহানী এবং সাধারণ সম্পাদক মো.তহিদুল হক সরকার পুনর্নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্য সদস্যরা হলেন: সহ-সভাপতি নাসিমা আখতার রিনু, মো. নুরুল ইসলাম-৪, সহ-সাধারণ সম্পাদক সারওয়ার আহমেদ বাবু, মো. খাদেমুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. মজনু সরদার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. কামরুজ্জামান শামস বুলবুল, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন-২, পাঠাগার সম্পাদক পদে রনি চন্দ্র রায় এবং নির্বাহী সদস্য পদে মো. মাহবুব কায়সার ইমন, মো. মকসেদুর রহমান (সাহাজাদা) ও সাবিনা ইয়াসমিন-২ ।
অপরদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যজোট মনোনীত প্যানেল থেকে সদস্য পদে মো. ফখরুদ্দিন আলী আশরাফ ও দিলারা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন।