অস্ট্রেলিয়া ওয়ানডে স্কোয়াডে ফিরলেন হ্যান্ডসকম্ব

 
ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া ওয়ানডে স্কোয়াডে যুক্ত হয়েছেন ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব। ইনজুরি আক্রান্ত অ্যারনের ফিঞ্চের অনুপস্থিতিতে তিনি দলে জায়গা পেতে পারেন।
 
বৃহস্পতিবার অনুশীলনে ডান পায়ের পেশীতে আঘাত পেয়েছেন ফিঞ্চ। তাৎক্ষণিকভাবে তিনি অনুশীলন ত্যাগ করে মাঠের বাইরে চলে যান। কাল থেকে চেন্নাইয়ে শুরু হওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটিতে আগ্রাসী ওপেনার ফিঞ্চকে পাওয়া যাচ্ছে না বলেই টিম অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে।
 
এ সম্পর্কে দলের ফিজিও অ্যালেক্স কোনটোরিস এক বিবৃতিতে বলেছেন, ‘চেন্নাইয়ে অ্যারনের পায়ে স্ক্যান করা হয়েছে, ধারণা করা হচ্ছে আঘাত ততটা গুরুতর নয়। তবে প্রথম ম্যাচে সে খেলছে না, এটা নিশ্চিত। ইনজুরির মাত্রা দেখে পরবর্তী ম্যাচগুলোতে তার খেলার ব্যাপারে জানা যাবে।’
 
ইত্তেফাক/এমআর