যুক্তরাষ্ট্রের সেইন্ট লুইসে এক কৃষ্ণাঙ্গ হত্যার সঙ্গে অভিযুক্ত সাবেক পুলিশ সদস্যকে খালাস দেওয়ার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শত শত বিক্ষোভকারী গতকাল শুক্রবার থেকে শহরে জড়ো হন। এ সময় পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লে অন্তত ১৩ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
জানা গেছে, ২০১১ সালে পুলিশের সাবেক কর্মকর্তা জ্যাসন স্টকলির (৩৬) বিরুদ্ধে কৃষ্ণাঙ্গ অ্যান্থনি লামার স্মিথকে গুলি করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ২০১৬ সালে তাকে গ্রেপ্তারও করা হয়। তিনি স্মিথের গাড়ি লক্ষ্য করে গুলি করেন বলে প্রমাণও পাওয়া যায়। কিন্তু তিনি আদালতের সাক্ষ্যে বলেন, তিনি আত্মরক্ষার জন্যই গুলি করেছিলেন। এতে মিসৌরির আদালত তাকে মুক্তি দেয়।
IMG0
এরপর বিক্ষোভকারীরা সেইন্ট লুইসে জড়ো হন। প্রায় ৫শ’ বিক্ষোভকারী ‘বিচার না হলে শান্তিও আসবে না, এই খেলা বন্ধ করুন, কৃষ্ণাঙ্গরাও মানুষ’ ইত্যাদি স্লোগান দেন। বিবিসি।
ইত্তেফাক/সেতু