মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে নিজের সামরিক বাহিনীর একটা ‘ভারসাম্যপূর্ণ’ অবস্থা চাচ্ছে উত্তর কোরিয়া। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ শনিবার একথা জানায়।
কেসিএনএ পরিবেশিত খবরে বলা হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেন, ‘দেশটি তাদের পারমাণবিক শক্তি অর্জনের লক্ষ্য পূরণের কাছাকাছি পৌঁছে গেছে। চূড়ান্ত লক্ষ্য অর্জনের প্রায় শেষ প্রান্তে পৌঁছে যাওয়ায়, এক্ষেত্রে প্রয়োজনে রাষ্ট্রের সর্বশক্তি ব্যবহার করা হবে।’
IMG0
কেসিএনএ’র খবরে আরো বলা হয়, ‘আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রকৃত সামরিক ভারসাম্য গড়ে তোলা। যাতে মার্কিন শাসকরা বিকল্প হিসেবে সামরিক শক্তি ব্যবহারের কথা বলার সাহস না পায়। এদিকে উত্তর কোরিয়া শুক্রবার জাপানের ওপর দিয়ে মাঝারি পাল্লার আরো একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। ক্ষেপণাস্ত্রটি প্রশান্ত মহাসাগরে গিয়ে আছড়ে পড়ে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপের জবাব দিতেই তারা এটি উৎক্ষেপণ করে। এএফপি।
ইত্তেফাক/সেতু