কাটারখ্যাত মোস্তাফিজুর রহমানকে পেল রাজশাহী কিংস। আইকনদের বাইরে থাকা ‘এ প্লাস’ ক্যাটাগরির এই ক্রিকেটারককে প্রথমে ডাকার সুযোগ পায় দলটি। সেই সুযোগ কাজে লাগিয়ে ৪৫ লাখ টাকায় তাকে দলে নেওয়া হয়। শনিবার দুপুরে রাজধানীর র্যাডিসন হোটেলের গ্র্যান্ড বলরুমে এই ড্রাফট অনুষ্ঠিত হয়।
আইকন মুশফিকুর রহিমকে রাজশাহী অধিনায়ক করেছে আগেই। তাছাড়া মোস্তাফিজ সঙ্গী হিসেবে পাচ্ছেন মেহেদি হাসান মিরাজকে। সঙ্গে অনূর্ধ্ব-১৯ দলের উইকেটরক্ষক জাকির হোসেনও রয়েছে রাজশাহী দলে।
সাকিব, তামিম, মুশফিক, মাশরাফি, মাহমুদউল্লাহ, সৌম্য, সাব্বির—এই সাত আইকন ক্রিকেটারকে সাত দল নিয়েছে আগেই। বরিশাল বুলস আইকন হিসেবে দলে ভিড়িয়েছিল মোস্তাফিজকে। তবে আর্থিক অব্যবস্থাপনার দায়ে বরিশালের ফ্র্যাঞ্চাইজি শেষ মুহূর্তে বিপিএলে নিষিদ্ধ হয়। যে কারণে আইকন থেকে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে নেমে যান মোস্তাফিজ। সেই সুবাদে সবার আগে মোস্তাফিজকেই ওঠানো হয় ড্রাফটে।
ইত্তেফাক/কেআই