ফরিদপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

 
ফরিদপুরের ভাঙ্গায় শনিবার দুপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাত বোন।
 
তারা হলো- উপজেলার খামিনারবাগ এলাকার আলমগীর সেকের মেয়ে রিমি আক্তার এবং আক্তার ইকলাস সেকের মেয়ে সিনথিয়া ।  রিমি ও সিনথিয়া খামিনারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
 
ঘারুয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক শফিউদ্দিন মোল্লা জানায়, স্কুল থেকে ফিরে তারা বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে । সাঁতার না জানায় তারা পানিতে ডুবে যায়। এলাকাবাসী তাদের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/ আরকেজি