কাশ্মির সীমান্তে বন্দুকযুদ্ধে ২ জঙ্গি নিহত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মির সীমান্তের  কাছাকাছি এক বন্দুক যুদ্ধে শনিবার কমপক্ষে দুই জঙ্গি নিহত হয়েছে। ভারতের সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছে।
 
শ্রীনগরের ১৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে কুপওয়ারা সীমান্ত এলাকার মাচিল সেক্টরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ভিতরে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টাকালে ভারতীয় সামরিক বাহিনীর সঙ্গে এক বন্দুক যুদ্ধে ওই দুই জঙ্গি নিহত হয়েছে বলে জানান ভারতের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া।
 
তিনি জানান, এ ব্যাপারে ওই এলাকায় অভিযান চলছে। মাচিল সেক্টরে সন্দেহজনক গতিবিধি দেখা যায় এবং সামরিক বাহিনীর সঙ্গে অনুপ্রবেশকারীদের গুলি বিনিময় হলে জঙ্গিরা নিহত হয়। এনডিটিভি। 
 
ইত্তেফাক/সাব্বির