মেহেন্দিগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
রবিবার সকালে মেহেন্দিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, মেহেন্দিগঞ্জ পৌর এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাস্তার মাঝখানে সাখাওয়াত হোসেন মোটরসাইকেল থামিয়ে কথা বলছিলেন। এসময় রাসেল বেপারী মোটরসাইকেলটি রাস্তা থেকে সরাতে বললে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। মেহেন্দিগঞ্জ থানা পুলিশ জানায়, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।