সাঈদ সাহেদুল ইসলাম
হায় রে! অটো শহরে
সেই অটোদের বহরে
রাস্তা দখল—
আজ ফুটপাতসহ রে।
ওরে সোনা ময়না রে
জ্যাম-কষ্ট সয় না রে
সমাধানে—
কেউ কথা কয় না রে!
অটোর জ্বালা এত যে
সবাই সেটা জ্ঞাত যে
শহর এখন—
অটোতে বিখ্যাত যে।
‘শব্দ দূষণ’— ভেঁপুতে
তা থামাবে কে ফুঁ-তে
কানটা গেল—
পথে আমায় দে পুঁতে!