নওগাঁ প্রতিনিধি
রবিবার ভোররাতে নওগাঁর পোরশা সীমান্তে বাংলাদেশি দুই গরু ব্যবসায়ীকে আটক করেছে বিএসএফ। ভারতের কেদারীপাড়া ৬০ বিএসএফ জওয়ানরা তাদের আটক করেন। আটকরা হলো- রতন বাবু ও শরিফুল ইসলাম।
বিজিবি সূত্রে জানা গেছে, সকালে বিষয়টি জানাজানি হলে বাংলাদেশের ১৪ বিজিবি নিতপুর বিওপি ক্যাম্পের পক্ষ থেকে পতাকা বৈঠকের মাধ্যমে আটক দুইজনকে ফেরত আনতে কেদারীপাড়া বিএসএফ জওয়ানদের কাছে চিঠি দিয়েছে। তবে এখনো কোন উত্তর পাওয়া যায়নি।