আমি খুব ভাল একে-৪৭ চালাতে পারি

 
বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে বলে গিয়েছেন, তিনি মার খাওয়ার কাঁদুনি শুনতে চান না। দলের কর্মীরা যেন প্রতিরোধ করেন। 
 
তার ৪৮ ঘণ্টা না কাটতেই রাজ্যসভার বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলির হুমকি, ‘‘আমি খুব ভালো একে-৪৭ চালাতে পারি। ওয়ান ব্যারেল, টু ব্যারেল, পিস্তল, রিভলবার সবই চালাতে পারি। বিজেপি কর্মীরা বসে বসে মার খাওয়ার জন্য জন্মাননি। প্রয়োজনে বুদ্ধি প্রয়োগ করে যে অস্ত্র দরকার, সেটাই তারা ব্যবহার করবেন।’’-খবর আনন্দবাজার পত্রিকার।
 
চম্পাহাটিতে এক ব্যক্তির খুনের প্রেক্ষিতে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এক সমাবেশে যোগ দেন রূপা। কলকাতায় ফিরে শুক্রবার তিনি এই হুমকি দেন। 
 
পাশাপাশি, এদিনই বিজেপির মহিলা মোর্চার রাজ্য সম্মেলনে সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, আগামী ১৫ নভেম্বরের মধ্যে সংগঠনের মণ্ডল কমিটি, মাতৃশক্তি বাহিনী, উপজাতি অধ্যুষিত জেলায় উপজাতি কমিটি গড়তে হবে।
 
ইত্তেফাক/আনিসুর