সাইক্লোন যখন আশীর্বাদ, লটারিতে পুরস্কার ১ লাখ ডলার!

 
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে সম্প্রতি প্রবল শক্তি নিয়ে আঘাত হানে হারিকেন ইরমা। এতে লন্ডভন্ড হয়ে যায় বহু বাড়িঘর, গাছপালা ও স্থাপনা। 
 
অঙ্গরাজ্যটি ঝড়ের কবলে পড়ার আগে প্রেসিডেন্টের নির্দেশে ব্যাপক ঝুকিপূর্ণ আবাসিক এলাকাগুলো খালি করে বাসিন্দাদের বিভিন্ন রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বাড়িঘর ও জিনিসপত্র ফেলে নর্থ ক্যারোলাইনাতে গিয়েছিলেন টিফানি হ্যাটফিল্ড।
 
সেখানে গিয়ে তিনি ৫ ডলার দিয়ে একটি লটারির টিকেট কেনেন। গতকাল সেই লটারির ড্র হয়েছে। জানা গেছে টিফানি পেয়েছেন ১ লাখ ডলারের পুরস্কার! হারিকেন ইরমা তার জন্য অভিশাপ না হয়ে আশির্বাদ হয়ে এসেছে। ইউপিআই
 
ইত্তেফাক/আনিসুর