শ্বশুরবাড়িতে জামাইয়ের আত্মহত্যা!

সুজানগর (পাবনা) সংবাদদাতা

শনিবার রাতে সুজানগরে শ্বশুরবাড়িতে আত্মহত্যা করেছে এক যুবক। তার নাম মনির শেখ (২১)। সে উপজেলার চরভবানীপুর গ্রামের ধুনাই শেখের ছেলে। সুজানগর থানা পুলিশ জানায়, মনির তার শ্বশুর বাবলু খাঁর বাড়ি একই উপজেলার মাস্টার পাড়ায় স্ত্রী রুপা খাতুনকে নিয়ে ঘুমিয়ে ছিল। পরে সে তার স্ত্রীর অজান্তে একই ঘরের পাশের কক্ষে আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। পুলিশ ধারণা করছে, মানসিক হতাশা থেকে সে আত্মহত্যা করেছে।