পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

ইত্তেফাক ডেস্ক

পৃথক ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধিরা।

দিনাজপুর: শনিবার দিনাজপুরের পার্বতীপুরে অটোরাইস মিলের ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম জাহিদুল ইসলাম (৩৭)।

নীলফামারী: রবিবার নীলফামারীতে নীলসাগর পুকুরে ডুবে যাওয়া কিশোরের লাশ রবিবার উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। তার নাম সুমন চন্দ্র রায় (১৫)। গত ৩ এপ্রিল চার বন্ধু মিলে বিন্নাদীঘিতে (বর্তমান নীলসাগর) গোসল করতে যায়। ওই পুকুরের পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সাঁতরে যাওয়ার সময় মাঝ পথে ডুবে যায় সে।