কুষ্টিয়ার ভেড়ামারায় পানিতে ডুবে রাফি (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
রাফি উপজেলার ক্ষেমিরদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র ও ক্ষেমিরদিয়াড় ভাটা এলাকার রাকিব সরকারের ছেলে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর ২টার দিকে।
জানাযায়, রাফি বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করার সময় সবার অলক্ষ্যে পুকুর পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পাওয়া গেলে, দুপুর ২টার দিকে পুকুরে তার মৃতদেহ ভেসে উঠে। তার মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে আসে।
ইত্তেফাক/জামান