ভাঙ্গায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ

ফরিদপুরের ভাঙ্গায় রবিবার বিকালে কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। 
 
বিশ্বকর্মা পূজা উপলক্ষে প্রায় দুইশত বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এই নৌকা বাইচ। নৌকা বাইচ উপলক্ষে নদীর দুইধারে সপ্তাহব্যাপী বসে বিশাল মেলা।
 
নৌকা বাইচ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি স্থপতি নিলুফার জাফরউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর। সন্ধ্যায় প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য কাজী জাফরউল্লাহ।
 
ইত্তেফাক/ইউবি