নমিনেশন ফরম

সোহেল রানা

 

মন ভালো নাই মোটেও আমার

হয়তো কবেন, কী কারণ

একটা কারণ আছে ঠিকই

বলতে সেটা নাই বারণ।

 

এই যে ধরুন ভোটের লাগি

দাম বাড়ালো সকলে

চেষ্টা ঠিকই করছে যে মাঠ

রাখতে নিজের দখলে। 

 

কিন্তু আমার দাম বাড়েনি

মোটেও নাকি একআনা

কে বলেছে সেই কথাটা

ক্যান বলেছে তাও জানা।

 

এই কথাটা শোনার পরেই

হইছে খারাপ মন জানি—

থাকতে সময় ক্যান কিনি নাই

নমিনেশন ফরম খানি!